বাজারে ওয়ালটন ‘প্রিমো এনফোর’

৮ জুলাই, ২০২০ ১৯:৪৩  
নজরকাড়া ডিজাইনের নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বড় পর্দার ফোনটির মডেল ‘প্রিমো এনফোর’। ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রমের পর এবার ৪জিবি র্যা ম ও ৬৪জিবি রমের আরেকটি ভার্সনে ফোনটি বাজারে এলো। পেছনে তিন ক্যামেরাযুক্ত সাশ্রয়ী মূল্যের ফোনটির দুর্দান্ত সব ফিচার স্মার্টফোনপ্রেমীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে। ‘এনফোর’ মডেলের এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৩ প্রসেসর। এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস ক্যামেরা। ৬পি লেন্স সমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেবে ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধা। আর ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা নিশ্চিত করবে ছবি ডেফথ অব ফিল্ড। দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে আছে পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। যা দেবে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ। ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি রমের নতুন ভার্সনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩,১৯৯ টাকায়। আর ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রমের ভার্সনটির দাম ১১,৬৯৯ টাকা।